ধারাঃ ২১৯৷ যদি মৃত ব্যক্তি উইলবিহীন অবস্থায় মারা যান এবং তিনি ২১৮ ধারায় উল্লেখিত শ্রেণীর কোন একটিতে অন্তর্ভূক্ত না হন তবে বিবাহ অথবা রক্ত সম্পর্কীয় সূত্রে যাহারা তাহার সহিত সম্পর্কিত তাহারা তাহার সম্পত্তির ব্যবস্থাপনাপত্র লাভের অধিকারী হইবে এবং উক্ত সম্পত্তি অতঃপর বর্নিত বিধি মোতাবেক পরিচালিত হইবে৷ যথা- (ক) যদি মৃত ব্যক্তি বিধবা স্ত্রী রাখিয়া যায় তাহা হইলে কোন ব্যক্তিগত অযোগ্যতা কিংবা তাহার মৃতের সম্পত্তিতে কোন স্বার্থ নাই৷ এই কারণে আদালত তাহাকে বাদ না দিলে উক্ত বিধবা ব্যবস্থাপনার দায়িত্ব লাভ করিবেন৷ উদাহরণ (অ) বিধবা পাগল অথবা ব্যভিচারিতা করেন অথবা তাহার স্বামীর সম্পত্তিতে তাহার বন্দোবস্ত…