ধারাঃ ২১৮৷ (১) যদি মৃত ব্যক্তি উইলবিহীন অবস্থায় মারা যায় এবং তিনি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, শিখ অথবা জৈন অথবা অব্যাহতিপ্রাপ্ত ব্যক্তি হন, তাহা হইলে তাহার সম্পত্তি ব্যবস্থাপনার দায়িত্ব যে কোন ব্যক্তিকে প্রদান করা যাইবে যিনি উক্ত মৃত ব্যক্তির ক্ষেত্রে সম্পত্তি বণ্টনের জন্য প্রযোজ্য বিধি মোতাবেক উক্ত মৃত ব্যক্তির সম্পত্তির সমুদয় বা অংশবিশেষের অধিকারী হইবে৷ (২) যখন কতিপয় উক্তরূপ ব্যক্তি সম্পত্তি ব্যবস্থাপনার জন্য আবেদন করেন তখন আদালত তাহার বিবেচনায় তাহাদের একজনকে অথবা একাধিক জনকে উক্ত ব্যবস্থাপনার দায়িত্ব প্রদান করিবে৷ (৩) যখন উক্তরূপ কোন ব্যক্তি আবেদন না করেন তখন উক্ত ব্যবস্থাপনার দায়িত্ব মৃত…