ধারাঃ ২১৬৷ প্রবেট বা ব্যবস্থাপত্রের প্রদানের পরে উহা যে ব্যক্তির বরাবরে প্রদত্ত ঐ ব্যক্তি ব্যতীত অন্য কেউ উক্ত প্রবেট বা ব্যবস্থাপনাপত্র প্রত্যাহার বা তলব না করা পর্যন্ত মৃত ব্যক্তির প্রতিনিধি হিসাবে কোন মামলা দায়ের অথবা ভিন্ন কোন ভাবে কার্য করিবার ক্ষমতা থাকিবে না৷ আলোচনা প্রবেট বা পরিচালনাদেশ মঞ্জুর করা হলে যাকে মঞ্জুর করা হয়েছে ঐ ব্যক্তি ছাড়া অন্য কোন ব্যক্তি প্রতিনিধিত্বমূলক মামলা করতে পারবে না৷