ধারাঃ ২১৪৷ (১) কোন আদালত- (ক) মৃত ব্যক্তির দেনাদারের বিরুদ্ধে মৃত ব্যক্তির সম্পত্তি বা উহার অংশবিশেষে উত্তরাধিকার সূত্রে দাবীকারী কোন ব্যক্তিকে তাহার দেনা পরিশোধের জন্য ডিক্রি দিতে পারিবে না, বা (খ) উক্তরূপ অধিকারের দাবীদার কোন ব্যক্তির আবেদনের প্রেক্ষিতে উক্ত দেনাদারের বিরুদ্ধে ডিক্রি কার্যকর করিবার বা তাহার দেনা পরিশোধের জন্য আদেশ দিবার জন্য অগ্রসর হইবে না৷ উক্ত দাবীকারী ব্যক্তির নিম্নলিখিত বিষয়গুলি দাখিল ব্যতিরেকে- (অ) মৃত্যের ভু-সম্পত্তির ব্যবস্থাপনার জন্য তাহাকে প্রদত্ত প্রবেট বা লেটার অব এ্যাডমিনিস্ট্রেশন; বা (আ) ৩১ ধারা কিংবা Administrator General’s Act, 1913-এর অধীন প্রদত্ত…