ধারাঃ ২১২৷ (১) উইলবিহীন অবস্থায় মারা গিয়াছে এইরূপ কোন ব্যক্তির সম্পত্তির কোন অংশ কোন অধিকার উপযুক্ত এক্তিয়ারসম্পন্ন আদালত কর্তৃক লেটার অব এ্যাডমিনিস্ট্রেশন মঞ্জুর না করা হইলে, কোন আদালতে প্রতিষ্ঠিত করা যাইবে না৷ (২) এই ধারা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, শিখ, জৈন বা বাংলাদেশী খৃস্টানের উইলবিহীন অবস্থার ক্ষেত্রে প্রযোজ্য হইবে না৷