ধারাঃ ২১১৷ (১) ক্ষেত্রমতে মৃত ব্যক্তির নির্বাহক বা ব্যবস্থাপক সকল উদ্দেশ্যে তাহার আইনগত প্রতিনিধি, এবং মৃতের সকল সম্পত্তি তাহার উপরে ন্যস্ত হইবে৷ (২) যখন মৃত ব্যক্তি একজন হিন্দু, মুসলিম, বৌদ্ধ, শিখ বা জৈন বা অব্যাহতি প্রাপ্ত ব্যক্তি, এই ভাগে বর্ণিত মৃতের কোন সম্পত্তি নির্বাহক বা ব্যবস্থাপকের উপরে ন্যস্ত হইবে, যাহা উত্তরজীবী নীতি মোতাবেক অন্যকোন ভাবে অন্যকোন ব্যক্তির বরাবরে চলিয়া যাইত৷