ধারাঃ ২১০৷ সরকার কোন জেলা বা জেলাসমূহের জন্য কিউরেটর নিয়োগ করিতে পারিবে, এবং এক্তিয়ার সম্পন্ন জেলা জজ যেক্ষেত্রে এই ভাগের অধীন কিউরেটরের নিয়োগ দান তাহার বিবেচনাপ্রসূত সে সকল ক্ষেত্রে উক্ত কিউরেটরদেরকে মনোনীত করিবেন৷