ধারাঃ ২০৭৷ এইভাগে বিবৃত কোন কিছুই কোন সম্পত্তির কোর্ট অব ওয়ার্ডের দখলে কোন বিশৃঙ্খলার অনুমতি দিবে বলিয়া বিবেচিত হইবে না, এবং নাবালক বা অন্যকোন অযোগ্য ব্যক্তি, যাহার সম্পত্তি কোর্ট অব ওয়ার্ডের বিষয়াধীন, এই ভাগের অধীনকৃত দরখাস্তের পক্ষ হইলে জেলা জজ, যদি তিনি দখলভুক্ত পক্ষকে সমন দেওয়ার এবং একজন কিউরেটর নিয়োগ করিবার সিদ্ধান্ত গ্রহণ করেন, পূর্বোক্ত জামানত গ্রহণ ব্যতিরেকে কার্যধারা নিষ্পন্নাধীন অবস্থায় কিউরেটরের সহিত কোর্ট অব ওয়ার্ড নিয়োগ করিবেন এবং সংক্ষিপ্ত কার্যধারার ভিত্তিতে যদি নাবালক বা অন্যকোন অযোগ্য ব্যক্তি সম্পত্তির দখলের অধিকারী বলিয়া প্রতীয়মান হয়, তাহাকে কোর্ট অব ওয়ার্ডকে দখল অর্পণ…