ধারাঃ ২০৬৷ এই ভাগে বিধৃত কোন কিছুই নাবালক অবস্থায় বা অন্য কোনভাবে কোন সম্পত্তির মৃত স্বত্বাধিকারীর মৃত্যুর পরে তাহার সম্পত্তির দখলের জন্য তত্কর্তৃক প্রদত্ত কোন আইনগত নির্দেশ বা বন্দোবস্ত সম্পর্কিত কোন সরকারী কার্যের লংঘনের অনুমতি দান করে বলিয়া বিবেচিত হইবে না, এবং উক্তরূপ প্রতিটি ক্ষেত্রে যখনই মৃত ব্যক্তির সম্পত্তির উপর এক্তিয়ার সম্পন্ন জজ উক্তরূপ নির্দেশের অস্তিত্ব বিষয়ে সন্তুষ্ট হন, তখনই তিনি উহা কার্যকর করিবেন৷