ধারাঃ ২০৪৷ যদি কোন জেলা জজ মৃত ব্যক্তির সমুদয় সম্পত্তির বিষয়ে একজন কিউরেটর নিয়োগ করেন তাহা হইলে উক্তরূপ নিয়োগ অন্য কোন জেলা জজকে অন্য কোন কিউরেটর নিয়োগ হইতে বাঁধা দিবেন কিন্তু সম্পত্তির কোন অংশ বিষয়ে একজন কিউরেটর নিয়োগ উক্ত সম্পত্তির অবশিষ্ট অংশ বা অন্য কোন অংশ বিষয়ে আরেকজন কিউরেটরের নিয়োগকে বাঁধা দিবে নাঃ তবে শর্ত থাকে যে, কোন জজ কোন জজের নিকট এই ভাগের অধীন পূর্বে দায়েরকৃত কোন সংক্ষিপ্ত কার্যধারার বিষয় সম্পর্কিত সম্পত্তির ক্ষেত্রে একজন কিউরেটর নিয়োগ করিতে পারিবেন না অথবা কোন সংক্ষিপ্ত কার্যধারা গ্রহণ করিবেন নাঃ আরও শর্ত থাকে যে, কোন ভূ-সম্পত্তির কতিপয় অংশের জন্য ভিন্ন ভিন্ন জজের দ্বারা যদি…