ধারাঃ ২০৩৷ (১) কিউরেটরের হিসাব সংশ্লিষ্ট সকল পক্ষের পরিদর্শনের জন্য উন্মুক্ত থাকিবে এবং উক্তরূপ সংশ্লিষ্ট কোন পক্ষ কিউরেটর কর্তৃক সকল রশিদ এবং পরিশোধের একটি নকল হিসাব রাখিবার জন্য পৃথক কোন ব্যক্তিকে নিয়োগের ক্ষমতা থাকিবে৷ (২) যদি দেখা যায় যে, কিউরেটরের হিসাব বাকী থাকে অথবা ভুল বা অসম্পূর্ণ অথবা কিউরেটর জেলা জজের দ্বারা আদিষ্ট সময়ে উহা দাখিল না করেন তাহা হইলে তিনি উক্তরূপ প্রত্যেক ব্যর্থতার জন্য অনধিক ১,০০০ টাকা দণ্ডে দণ্ডিত হইবেন৷