ধারাঃ ২০২৷ কিউরেটর বস্তুনিষ্ঠভাবে মাসিক হিসাব দাখিল করিবেন এবং তিন মাসের প্রত্যেক সময়কাল অবসানে, যদি তাহার প্রশাসন তত সময় পর্যন্ত স্থায়ী হয়, এবং সম্পত্তির দখল ত্যাগের প্রেক্ষিতে, জেলা জজের নিকট সন্তোষজনকভাবে প্রতীয়মান তাহার প্রশাসনের বিস্তারিত হিসাব দাখিল করিবেন৷