ধারা-২০১৷ কিউরেটরের অধীনে সম্পত্তির তত্ত্বাবধান থাকাকালে উক্ত সম্পত্তিতে পক্ষসমূহের বিদ্যমান আপাত যুক্তগ্রাহ্য অধিকার এবং সংশ্লিষ্ট পক্ষসমূহের অবস্থা সম্পর্কে জেলা জজ যেমন প্রয়োজনীয় মনে করিবেন সংক্ষিপ্ত তদন্তের ভিত্তিতে তাহাদেরকে তেমন ভাতা প্রদান করিতে পারিবেন, এবং তিনি তাহার বিবেচনায় সংক্ষিপ্ত কার্যধারার ভিত্তিতে উহাতে অধিকারী নয় এইরূপ পক্ষের ক্ষেত্রে সুদসহ পুনঃ পরিশোধের জন্য জামানত নিতে পারিবেন৷