ধারাঃ ১৯৯৷ (১) যেক্ষেত্রে মৃতের ভূ-সম্পত্তি সম্পূর্ণ বা আংশিকভাবে সরকারকে রাজস্ব প্রদানকারী ভূমি-লইয়া গঠিত হয়, সেক্ষেত্রে দখলরত পক্ষকে সমন দেওয়া কিউরেটর নিয়োগ অথবা উক্ত নিয়োগে ব্যক্তিকে মণোনয়ন দেওয়া সম্পর্কিত সকল বিষয়ে জেলা জজ কালেক্টরের নিকট হইতে প্রতিবেদন দাবি করিবেন এবং উহার ফলে কালেক্টর উক্ত প্রতিবেদন দাখিল করিবেনঃ তবে শর্ত থাকে যে, কোন জরুরি অবস্থার ক্ষেত্রেই উক্ত রিপোর্ট ব্যতিরেকে অগ্রসর হইতে পারিবেন৷ (২) জজ উক্তরূপ কোন রিপোর্ট অনুযায়ী কার্য করিতে বাধ্য থাকিবেন না কিন্তু রিপোর্ট অনুযায়ী ব্যতীত অন্য কোনভাবে কার্য করিবার ক্ষেত্রে তিনি অনতিবিলম্বে উক্তরূপ করিবার কারণ সম্বলিত একটি বিবৃতি…