ধারাঃ ১৯৮৷ (১) জেলা জজ কিউরেটরের নিকট হইতে তাহার ট্রাস্টের বিশ্বস্ত দায়িত্ব পালনের জন্য এবং অতঃপর বর্ণিত সন্তোষজনক হিসাব প্রদানের জন্য জামানত গ্রহণ করিবেন এবং তাহাকে সম্পত্তি হইতে জেলা জজ যেমন যুক্তিসঙ্গত মনে করিবেন তেমন বেতন গ্রহণের ক্ষমতা দান করিবেন যাহা কোনভাবেই অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে এবং স্থাবর সম্পত্তির বার্ষিক লাভের উপর ৫%% এর অধিক হইবে না৷ (২) কিউরেটর কর্তৃক সকল অতিরিক্ত অর্থ আদালতে প্রদান করিতে হইবে এবং সংক্ষিপ্ত কার্যপদ্ধতি বিচারের প্রেক্ষিতে উহাতে উধিকারী ব্যক্তির কল্যানার্থে উক্ত অর্থ জন নিরাপত্তায় বিনিয়োগ করিতে হইবে৷ (৩) যুক্তিসংগত সকল ডিসপাচে কিউরেটরের নিকট হইতে জামানত নিতে…