ধারাঃ ১৯৭৷ (১) যেক্ষেত্রে ১০নং ভাগের অধীন সার্টিফিকেট মঞ্জুর করা হয়, অথবা প্রবেট বা লেটার অব এ্যাডমিনিসট্রেশন মঞ্জুর করা হয়, সেক্ষেত্রে এই ভাগের অধীন নিয়োজিত কিউরেটর আইনসঙ্গতভাবে সার্টিফিকেট ধারক, নির্বাহক বা প্রশাসকের অধিকার কোন ক্ষমতা প্রয়োগ করিতে পারিবেন না৷ (২) কিউরেটরকে দেনা, প্রভৃতি পরিশোধ: যে সকল ব্যক্তি আদালত কর্তৃক অনুমোদিত কিউরেটরের গ্রহণের জন্য দেনা বা খাজনা পরিশোধ করিয়াছে, তাহাদেরকে অব্যাহতি দিতে হইবে এবং কিউরেটর ক্ষেত্রমতে সার্টিফিকেট, প্রোবেট, বা লেটার অব এ্যাডমিনিস্ট্রেশন লাভকারী ব্যক্তিকে উহা পরিশোধের জন্য দায়ী থাকিবেন৷