ধারাঃ ১৯৬৷ জেলা জজ সাধারণভাবে সম্পত্তির দখল গ্রহণ করার অথবা দখলভুক্ত পক্ষ কর্তৃক মুচলেকা না দেওয়া পর্যন্ত অথবা সম্পত্তির তালিকা না করা পর্যন্ত অথবা দখলভুক্ত পক্ষ দ্বারা সম্পত্তি আত্মাসাত্ বা অপচয় হইতে রক্ষার জন্য কিউরেটরকে সম্পত্তি দখলদান করার ক্ষমতা দিতে পারিবেনঃ তবে শর্ত থাকে যে, জজের বিবেচনায় দখলভুক্ত পক্ষকে মুচলেকা দেওয়া বা না দেওয়ার ভিত্তিতে উক্ত দখল অব্যাহত রাখার অনুমতি দিবেন এবং অব্যাহতভাবে দখল রাখা তালিকা ইঙ্গিত দেওয়া অথবা দলিল বা অন্যকোন দ্রব্যাদি নিশ্চিত করণার্থে তিনি যেমন আদেশ দিবেন তেমন আদেশ সাপেক্ষ হইবে৷