ধারাঃ ১৯৫৷ যদি পূর্বোক্তভাবে উক্তরূপ তদন্তের পর আরো প্রতীয়মান হয় যে সংক্ষিপ্ত কার্যপদ্ধতি নিষ্পন্ন হইবার পূর্বে সম্পত্তি আত্মসাতের আশংকা বা অপচয় হওয়ার ঝূঁকি আছে এবং দখলভুক্ত পক্ষের নিকট হইতে সিকিউরিটি লাভের বিলম্ব অথবা উহার অপর্যাপ্ততা দখলহীন পক্ষকে উল্লেখযোগ্য ঝুঁকির সম্মুখীন করিবে তাহা হইলে উক্ত ব্যক্তি আইনগত মালিক হওয়া সত্ত্বে জেলা জজ এক বা একাধিক কিউরেট নিয়োগ করিতে পারিবেন, যাহারা তাহার বা তাহাদের নিয়োগের শর্ত মোতাবেক কর্তৃত্বপরায়ণ হইবেনঃ তবে শর্ত থাকে যে, ভূমির ক্ষেত্রে জজ কালেকটরকে অথবা কালেকটরের অধীনস্থ কোন কর্মকর্তাকে কিউরেটরের ক্ষমতা অর্পণ করিতে পারিবেনঃ আরো শর্ত থাকে যে, কোন…