ধারাঃ ১৯৪৷ যদি জেলা জজ এই মর্মে সন্তুষ্ট হয় যে, পূর্বোক্তভাবে এবং অন্য কোনভাবে নয় বিশ্বাস করিবার পর্যাপ্ত কারণ আছে তাহা হইলে তিনি অভিযুক্ত পক্ষকে সমন দিবেন এবং খালি করার নোটিশ দিবেন এবং যুক্তসংগত সময় অবসানের পর সংক্ষিপ্ত পদ্ধতিতে দখল অধিকার নিষ্পত্তি করিবেন (অতঃপর বর্ণিত পদ্ধতির ন্যায় মামলা সাপেক্ষে) এবং সেই মোতাবেক দখল অর্পণ করিবেঃ তবে শর্ত থাকে যে, জজের একজন অফিসার নিয়োগ করিবার ক্ষমতা থাকিবে যিনি দ্রব্যাদির তালিকা গ্রহণ করিবেন এবং দরখাস্তের ভিত্তি অনতিবিলম্বে উহা সিল করিবেন অথবা অন্য কোনভাবে নিশ্চিত করিবেন, তিনি অভিযুক্ত পক্ষকে সমন দেওয়ার জন্য প্রয়োজনীয় তদন্ত সম্পন্ন করিয়া থাকুন বা না থাকুন৷