ধারাঃ ১৯৩৷ যে জেলা জজের নিকট আবেদন করা হয় ঐ জেলা জজ প্রথমত দরখাস্তকারীকে শপথপূর্বক জেরা করিবেন এবং দখলরত অথবা জোরপূর্বক দখল গ্রহণকারী ব্যক্তির কোন আইনগত শর্ত নাই এবং দরখাস্তকারী অথবা যাহার পক্ষে তিনি দরখাস্ত করেন তিনি প্রকৃতপক্ষে অধিকারী এবং মামলার স্বাভাবিক প্রতিকার দিলে ক্ষতিগ্রস্ত হইবার সম্ভাবনা আছে এবং প্রকৃত অর্থে দরখাস্তটি করা হয় এইরূপ বিশ্বাস করিবার পযাপ্ত কারণ আছে কিনা তদসস্পর্কে তিনি যেমন প্রয়োজনীয় মনে করিবেন তেমন আরো তদন্ত করিতে পারিবেন৷