ধারাঃ ১৯২৷ (১) যদি কোন ব্যক্তি স্থাবর বা অস্থাবর সম্পত্তি রাখিয়া মারা যান তাহা হইলে উহাতে বা উহার কোন অংশে উত্তরাধিকার সূত্রে অধিকার দাবীকারী কোন ব্যক্তি উক্ত সম্পত্তির কোন অংশ অবস্থিত এইরূপ জেলার জেলা জজের নিকট কোন ব্যক্তি কর্তৃক প্রকৃত দখল নেওয়ার পর অথবা যখন দখল নেওয়ার বল প্রয়োগ পদ্ধতি আশংকা করা হয়, প্রতিকারের জন্য আবেদন করিতে পারিবে৷ (২) কোন প্রতিনিধি আত্মীয় বা নিকট বন্ধু বা কোর্ট অভ ওয়ার্ড পূর্বোক্ত কোন সম্পত্তিতে উত্তরাধিকারসূত্রে অধিকারী এইরূপ কোন নাবালক, অযোগ্য অথবা অনুপস্থিত ব্যক্তির জন্য প্রতিকারের জন্য আবেদন করিতে পারিবে৷ আলোচনা পরিচালনামূলক মামলাঃ বৃহত্ অর্থে পরিচালনা মৃত ব্যক্তির…