ধারাঃ ১৮৯৷ যদি উইলকারীর মৃত্যুর পর হইতে এক বছরের মধ্যে উত্তরদায়গ্রহীতা উইলকারীর প্রতিনিধিকে উইলটি নিশ্চিত করার বা উহাতে সম্মতি না দেওয়ার অভিপ্রায় ব্যক্ত না করে তাহা হইলে প্রতিনিধি উক্ত সময় অবসানান্তে তাহাকে বাছাই করিতে তলব করিবে এবং যদি সে উক্ত তলব গ্রহণ করিবার পরে যুক্তিসংগত সময়ের মধ্যে উহা পালন না করে তাহা হইলে সে উইলটি নিশ্চিত করিতে বাছাই করিয়াছে বিবেচিত হইবে৷