ধারাঃ ১৮৮৷ বিপরীত মর্মে সাক্ষ্য না থাকিলে অসম্মতি প্রকাশ করার কোন কার্য সম্পাদন ব্যতিরেকে উত্তরদায়গ্রহীতা যদি উইল দ্বারা তাহাকে প্রদত্ত লাভ দুই বছর ভোগ করিয়া থাকে তাহা হইলে তদন্ত সম্পর্কে জ্ঞান বা দাবী ত্যাগ অনুমান করিয়া লইতে হইবে৷ (২) উত্তরদায়গ্রহীতার কোন কার্যের ফলে যদি দানের বিষয়বস্তু স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিগণকে যেন উক্তরূপ কার্যটি সম্পাদন করা হয় নাই এইরূপ একই অবস্থায় স্থাপন করিতে অসম্ভব হইয়া পড়ে তাহা হইলে উক্ত কাযর্য হইতে তদন্তের অবগতি বা দাবী ত্যাগ অনুমান করা যাইবে৷ উদাহরণ “গ” অধিকারী এইরূপ কোন ভূ-সম্পত্তি ক, খ কে এবং একটি কয়লা খনি গ কে দান করে৷ গ খনির দখল নিয়া উহা নিঃশেষ করিয়া ফেলে৷…