ধারাঃ ১৮৭৷ উইল দ্বারা প্রদত্ত লাভ গ্রহণ উইলের অধীন নেওয়ার জন্য উত্তরদায়গ্রহীতা কর্তৃক নির্বাচন গঠন করে যদি তাহার নির্বাচন করার অধিকার এবং নির্বাচন করিতে একজন যুক্তিসংগত ব্যক্তির রায়কে যে সমস্ত বিষয়ে প্রভাবিত করে উক্ত বিষয় সম্পর্কে অবগতি থাকে অথবা তিনি উক্ত বিষয়ের তদন্তের অধিকার পরিত্যাগ করে৷ উদাহরণ (অ) ক সুলতানপুর খুর্দ্ নামে একটি ভূ-সম্পত্তির মালিক এবং তাহার সুলতানপুর বুজুর্গ নামে অন্য একটি ভূ-সম্পত্তিতে জীবনস্বত্ব আছে, যাহাতে তাহার মৃত্যুর পর তাহার সন্তান “খ” পূর্ণভাবে অধিকারী হইবে৷ “ক” উইলমূলে সুলতানপুর খুরদের ভূ-সম্পত্তি “খ” কে এবং সুলতানপুর বুজুর্গে সম্পত্তি “গ” কে দান করে৷ “খ”…