ধারাঃ ১৮৬৷ ১৮০ ধারা থেকে ১৮৫ ধারা পর্যন্ত যাহা কিছু বলা হোক না কেন যেক্ষেত্রে কোন বিশেষ দান উত্তরদায়গ্রহীতার অধিকারভুক্ত কোন কিছুর পরিবর্তে, যাহা উইল দ্বারা বিলিব্যবস্থা করা হয়, হইবে বলিয়া উইলে প্রকাশ করা হয় তখন উত্তরদায়গ্রহীতা উক্ত বস্তু দাবী করিলে সে অবশ্য বিশেষ উপহারটি পরিত্যাগ করিবে কিন্তু উইল তাহাকে প্রদত্ত অন্য কোন সুবিধা সে পরিত্যাগ করিতে বাধ্য নয়৷ উদাহরণ “ক” এর বিবাহ বন্দোবস্তাধীন তাহার স্ত্রী, যদি তিনি ক এর উত্তরজীবি হন, তাহার জীবদ্দশায় সুলতানপুরের ভূ-সম্পত্তি ভোগের অধিকারী৷ ক উইলমূলে উক্ত সম্পত্তির স্বার্থের পরিবর্তে তাহার স্ত্রীকে তাহার জীবদ্দশায় ২০০ টাকা বার্ষিক ভাতা দান করে এবং…