ধারাঃ ১৮৫৷ যে ব্যক্তি তাহার বিশেষ যোগ্যতায় উইলে অধীনে কোন লাভ গ্রহণ করে ঐ ব্যক্তি অন্য কোন চরিত্রে উইলের বিপরীতে গ্রহণ করার নির্বাচন করিতে পারিবে৷ উদাহরণ সুলতানপুরের ভূ-সম্পত্তি “ক” কে এবং তাহার মৃত্যুর পরে “খ”-কে ২,০০০ টাকা এবং “গ” কে ১,০০০ টাকা, যে “খ” এর একমাত্র সন্তান, দিয়া যায়৷ “গ” “খ” এর সম্পত্তির ভার নেয় এবং প্রশাসক গিসাবে উইলের বিপরীতে উক্ত ভূ-সম্পত্তি রাখার এবং ২,০০০ টাকার উত্তর দায় পরিত্যাগ করার নির্বাচন করে৷ “গ” ইহা করিতে পারিবে এবং উইলের অধীন ১,০০০ টাকার উত্তরদায় দাবী করিতে পারিবে৷