ধারাঃ ১৮৩৷ একজন ব্যক্তির কল্যাণার্থে দান, নির্বাচনের উদ্দেশ্যে, তাহার নিজের বরাবরে দানের ন্যায় একই জিনিস হয়৷ উদাহরণ সুলতানপুর খুরডের খামারটি খ এর সম্পত্তি; ক উহা গ কে দান করে এবং তাহার নিজের নির্বাহকদের সুলতানপুর বুজুর্গ নামে আরেকটি ফার্মটি এই নির্দেশ দিয়া দান করে যে, উহা বিক্রিত হইবে এবং উহার লভ্যাংশ খ-এর দেনা পরিশোধে ব্যয় করিতে হইবে৷ খ উইলের শর্ত মানিয়া চলিবে কিনা কিংবা উহার বিপরীতে সুলতানপুর খুরড়ের খামারটি রাখিবে কিনা তাহা নির্বাচন করিবে৷