ধারাঃ ১৮২৷ ১৮০ এবং ১৮১ ধারার বিধানাবলী, উইলকারী তাহার উইল দ্বারা যাহা বিলিব্যবস্থা করিতে চাহেন তাহা তাহার নিজের বলিয়া বিশ্বাস করুক বা না করুক, প্রযোজ্য হইবে৷ উদাহরণ (অ) সুলতানপুরের ফার্মিটি গ-এর ছিল৷ ক উহা উইলমূলে খ-কে দান করেন এবং গ-কে ১,০০০ টাকার একটি উত্তরদায় দেন৷ গ তাহার ৮০০ টাকা মূল্যের সুলতানপুরের খামারটি রাখার নির্বাচন করেন৷ গ-১০০০ টাকার উত্তরদায়টি বাতিল করিয়া দেন, যাহা হইতে ৮০০ টাকা খ-এর নিকট চলিয়া যায় এবং অবশিষ্ট ২০০ টাকা অবশিষ্ট দানের মধ্যে পড়ে অথবা ক্ষেত্রমতে, উইলহীন উত্তরাধিকারের বিধি মোতাবেক বর্তায়৷ (আ) ক, খ কে একটি ভূ-সম্পত্তি দান করেন যদি খ-এর জ্যেষ্ঠ ভ্রাতা (যিনি বিবাহিত এবং…