ধারাঃ ১৮০৷ যে কোন ব্যক্তি উইলমূলে এমন কিছু বিলি করিতে চান, যাহার বিলিব্যবস্থা করিবার অধিকার তাহার নাই, সেক্ষেত্রে জিনিসটি যে ব্যক্তির দখলভুক্ত হয় তিনি উক্ত বিলিব্যবস্থা নিশ্চিত করিবেন না উহাতে অসম্মত দিবেন তাহা নির্বাচন করিবেন, এবং পরবর্তীটির ক্ষেত্রে/ দ্বিতীয়টির ক্ষেত্রে তাহাকে উইলমূলে প্রদত্ত লাভ ত্যাগ করিতে হইবে৷ আলোচনা বাছাইয়ের শর্তাবলীঃ- (১) উইলকারী উইলের মাধ্যমে তার নিজস্ব কিছু অন্যকে দিয়া থাকে; (২) উইলকারী উইলের মাধ্যমে আগন্তুককে যে সম্পত্তি দিতে চায় তা, উত্তরদায় গ্রহীতার দখলভুক্ত হতে হবে৷ (৩) নীতিটি কেবলমাত্র উইলের অধীনে দাবী এবং dehor দাবীর ক্ষেত্রে প্রযোজ্য হবে৷