ধারাঃ ১৭৯৷ উত্তরদায়গ্রহীতার জন্য বন্দোবস্ত বা ভিন্নরূপ কোন পরবর্তী বিধানের মাধ্যমে সম্পূর্ণভাবে বা আংশিকভাবে কোন দান প্রত্যাহার করা যাইবে না৷ উদাহরণ (অ) ক, তাহার পুত্র খ কে ২০,০০০ টাকা দান করেন৷ তিনি পরবর্তীতে খ কে ২০,০০০ টাকা প্রদান করেন৷ তদদ্বারা উত্তরদায়টি প্রত্যাহৃত হয় না৷ (আ) ক তাহার এতিম ভাইঝি খ কে, যাহাকে তিনি তাহার শৈশব হইতে লালন পালন করিয়াছেন, ৪০,০০০ টাকা দান করেন৷ পরবর্তীতে খ-এর বিবাহ উপলক্ষ্যে তিনি তাহাকে ৩০,০০০ টাকা দেন৷ উত্তরদায়টি তদদ্বারা বিলুপ্ত হয় না৷