ধারাঃ ১৭৮৷ যেক্ষেত্রে কোন পিতা চুক্তিমূলে শিশুকে অংশ প্রদানে বাধ্য কিন্তু, উক্তরূপ করিতে ব্যর্থ হয় এবং পরবর্তীতে উক্ত শিশুকে উত্তরদায় দান করে এবং উইল দ্বারা এইরূপ ইঙ্গিত দেয় না যে উত্তরদায়টি উক্ত অংশ মিটানোর অর্থে ব্যবহার করা হয়েছে, সেক্ষেত্রে সন্তান উত্তরদায় এবং অংশগ্রহণ করার অধিকারী হইবে৷ উদাহরণ ক, খ এর সাথে বিবাহ চুক্তিতে আবদ্ধ হয় এবং শর্ত আরোপ করে যে, সে উক্ত ইপ্সিত বিবাহের প্রত্যেক কন্যাকে তাহার বিবাহে ২০,০০০ টাকা প্রদান করিবে৷ এই শর্ত ভাঙ্গিয়া “ক” প্রত্যেক বিবাহিত কন্যাকে ২০,০০০ টাকা দান করে৷ উত্তরদায় গ্রহীতাগণ তাহাদের অংশ ছাড়াও এই দানের অধিকারী হইবে৷