ধারাঃ ১৭৭৷ যেক্ষেত্রে একজন দেনাদার তাহার পাওনাদারের বরাবরে কোন উত্তরদায় দান করে এবং উইল হইতে এইরূপ প্রতীয়মান হয় না যে, উত্তরদায়টি দেনা মিটানোর অর্থে ব্যবহার করা হইয়াছে, সেক্ষেত্রে পাওনাদার উক্ত উত্তরদায় এবং দেনা লাভের অধিকারী হইবে৷