ধারাঃ ১৭৪৷ যেক্ষেত্রে উইলকারীর মৃত্যুতে কোন ব্যক্তির জন্য [শিরোনাম টু লিথ], সেক্ষেত্রে উত্তরদায়টি উত্তরদায়গ্রহীতার উপর স্বার্থসহ ন্যস্ত হয় এবং তিনি তাহার জন্য বার্ষিক ভাতা ক্রয়ের অথবা উক্ত উদ্দেশ্যে উইল দ্বারা বণ্টিত অর্থ গ্রহণের অধিকারী হয়৷ উদাহরণ (অ) “ক” তাহার উইলে “খ” এর জন্য ১,০০০ টাকা বার্ষিক ভাতা তাহার সম্পত্তি হইতে ক্রয় করিতে হইবে বলিয়া নির্বাহকদের নির্দেশ দেন৷ “খ” তাহার জন্য ১,০০০ টাকার বার্ষিক ভাতা ক্রয় করিতে অথবা উক্ত বার্ষিক ভাতা ক্রয়ের জন্য পর্যাপ্ত হইবে এমন পরিমাণ অর্থ গ্রহণের অধিকারী হয়৷ (আ) ক, খ কে একটি তহবিল দান করে এবং নির্দেশ দেয় যে, খ এর মৃত্যুর পরে উক্ত তহবিল “গ” এর জন্য…