ধারাঃ ১৭৩৷ যেক্ষেত্রে উইলমূলে কোন বার্ষিক ভাতা সৃষ্টি করা হয়, সেক্ষেত্রে সাধারণভাবে উক্ত বার্ষিক ভাতা সম্পত্তি হইতে প্রদত্ত হইবে বলিয়া নির্দেশ থাকা কিংবা উক্ত সম্পত্তি ক্রয়ে কোন নির্দিষ্ট অর্থ বিনিয়োগে দান করা সত্ত্বেও উইল দ্বারা বিপরীত অভিপ্রায় প্রতীয়মান না হইলে উত্তরদায়গ্রহীতা শুধুমাত্র তাহার জীবনের জন্য উক্ত বার্ষিক ভাতা গ্রহণ করিবার অধিকারী হয়৷ উদাহরণ (অ) ক, খ কে বার্ষিক ৫০০ টাকা দান করে৷ “খ” তাহার জীবদ্দশায় প্রতি বছরে ৫০০ টাকা গ্রহণ করিবার অধিকারী হয়৷ (আ) “ক” মাসিক হারে খ-কে ৫০০ টাকা দান করে৷ “খ” তাহার জীবদ্দশায় প্রতিমাসে ৫০০ টাকা গ্রহণ করিবার অধিকারী হয়৷ (ই) ক, খ কে ৫০০ টাকার বার্ষিক…