ধারাঃ ১৭২৷ যেক্ষেত্রে কোন ব্যক্তির বরাবরে তহবিলের স্বার্থ বা আয় এবং দানের ভোগ সীমিত মেয়াদের হইবে বলিয়া উইলে অভিপ্রায়ের ইঙ্গিত থাকে, সেক্ষেত্রে আসল এবং সুদ/স্বার্থ উত্তরদায়গ্রহীতার দখলভুক্ত হইবে৷ উদাহরণ (অ) ক, খ-কে ৫%% হারে সরকারী প্রতিজ্ঞাপত্রের স্বার্থ দান করে৷ উক্ত সিকিউরিটিকে প্রভাবিত করার মত উইলে অন্য কোন ক্লজ থাকে না৷ খ, ক এর ৫%% হারে সরকারী প্রতিজ্ঞাপত্রের অধিকারী হয়৷ (আ) ক, খ কে ৫.৫%% হারে সরকারী প্রতিজ্ঞাপত্রের স্বার্থ এবং তাহার মৃত্যুর পরে উহা গ-কে দান করে৷ “ক” তাহার জীবদ্দশায় উক্ত নোটের স্বার্থ লাভ করিবে এবং খ এর মৃত্যুর পরে উহার অধিকারী হইবে “গ”৷ (ই) ক, খ কে তাহার ভূমির খাজনা দান…