ধারাঃ ১৭১৷ যদি সাধারণ শর্তে কথায় বর্ণিত কিছু দান করা হয়, তাহা হইলে নির্বাহক বর্ণনাটির উত্তরদানের জন্য যুক্তিসংগতভাবে যাহা কিছু বিবেচিত হইবে তাহা উত্তরদায়গ্রহীতার জন্য অবশ্যই ক্রয় করিবেন৷ উদাহরণ (অ) ক, খ কে একজোড়া বাহক ঘোড়া বা একটি আংটি দান করেন৷ সম্পত্তি অবস্থা ভাল হইলে নির্বাহক অবশ্যই উত্তরদায়গ্রহীতাকে উক্ত পণ্য সরবরাহ করিবেন৷ (আ) ক, খ কে “আমার বাহক ঘোড়া” দান করেন৷ তাহার মৃত্যুর সময়ে কোন বাহক ঘোড়া ছিল না৷ উত্তরদায়টি ব্যর্থ হইবে৷