ধারাঃ ১৭০ উইলে কোন নির্দেশনা থাকিলে যেক্ষেত্রে জয়েন্ট স্টক কোম্পানীর কোন স্টক হস্তান্তর করা হয়, সেক্ষেত্রে, উইলকারীর মৃত্যুর সময়ে স্টক সম্পর্কে তাহার নিকট কোন ফল বা অন্য কোন পাওনা দেয় থাকিলে, উক্ত ফল বা দেনরার ভাব ভূ-সম্পত্তি হইতে বহন করিতে হইবে; উইলকারীর মৃত্যুর পরে উক্ত স্টক বিষয়ে কোন ফল বা অন্য কোন পাওনা থাকিলে উহা উত্তরাদয়গ্রহীতার দ্বারা বাহিত হইবে, যদি তিনি দানটি গ্রহণ করেন৷ উদাহরণ (অ) “ক” “খ” কে রেলওয়ে কোম্পানীতে তাহার শেয়ার দান করে৷ “ক”-এর মৃত্যুর সময়ে প্রত্যেকটি কলের ক্ষেত্রে তাহার নিকট ১০০ টাকা পাওনা ছিল এবং প্রত্যেকটি শেয়ারের ক্ষেত্রে ৫ টাকা পাওনা ছিল৷ উহা “ক”-এর ভূ-সম্পত্তি হইতে…