ধারাঃ ১৬৯৷ যেক্ষেত্রে ভূমি রাজস্ব বা খাজনা নিয়তকালীন পরিশোধ করিতে হয় এইরূপ স্থাবর ভূমিতে/সম্পত্তিতে বিদ্যমান কোন স্বার্থ হস্তান্তর করিতে হয়, সেক্ষেত্রে উইলকারীর ভূ-সম্পত্তি এবং উত্তরদায়গ্রহীতার মধ্যের ন্যায়) প্রদানে বাধ্য থাকিবে৷ উদাহরণ “ক” “খ” কে একটি বাড়ী দান করে, যাহার জন্য বার্ষিক ৩৬৫ টাকা খাজনা দিতে হয়৷ “ক” স্বাভাবিক সময়ে তাহার খাজনা প্রদান করে এবং ২৫ দিন পরে মারা যায়৷ খাজনা সম্পর্কে “ক”-এর ভূ-সম্পত্তি হইতে ২৫ টাকা দিতে হইবে৷