ধারাঃ ১৬৮৷ যেক্ষেত্রে দানকৃত বস্তুতে উইলকারীর স্বত্ব পূরণে কিছু করার দরকার হয়, সেক্ষেত্রে উহা উইলকারীর ভূ-সম্পত্তির খরচে করিতে হয়৷ উদাহরণ (অ) “ক” নির্দিষ্ট মূল্যে একখণ্ড জমি ক্রয়ের জন্য চুক্তি বদ্ধ হয়; সে খ-কে দান করে এবং ক্রয় মূল্য পরিশোধের পূর্বে মারা যায়৷ ক্রয়মূল্য ক এর সম্পত্ত হইতে পরিশোধ করিতে হইবে৷ (আ) “ক” নির্দিষ্ট মূল্যে একখণ্ড জমি ক্রয়ের চুক্তিবদ্ধ হয়, যাহার অর্ধেক পরিশোধ করা হয় এবং বাকী অর্ধেক ভূমির বন্ধক দ্বারা সিকিউরড থাকে৷ পরে ক উহা খ-কে দান করে এবং ক্রয়মূল্য পরিশোধের পূর্বে মারা যায়৷ ক্রয়মূল্যের অর্ধাংশ ক এর সম্পত্তি হইতে পরিশোধ করিতে হইবে৷