ধারাঃ ১৬৭৷ যেক্ষেত্রে উইলকারীর মৃত্যুর সময়ে সুনির্দিষ্টভাবে দানকৃত সম্পত্তি উইলকারীর নিজের কিংবা তাহার অধীনে দাবীকারী অন্যকোন ব্যক্তি দ্বারা সৃষ্ট কোন বন্ধক, পূর্বস্বত্ব বা দায়ের বিষয়, তখন, উইল দ্বারা ভিন্নরূপ ইচ্ছা প্রতীয়মান না হইলে সেক্ষেত্রে উত্তরদায় গ্রহীতা যদি তিনি দানটি গ্রহণ করেন, উক্ত সম্পত্তি ঐ বন্ধক বা দায় সাপেক্ষে গ্রহণ করিবেন এবং (তাহার নিজের এবং উইলকারীর ভূ-সম্পত্তির মধ্যের ন্যায়) উক্ত বন্ধক বা দায়ের ক্ষতিপূরণ দানে বাধ্য থাকিবেন৷ (২) সাধারণভাবে উইলকারীর দেনা পরিশোধের জন্য উইলে উল্লিখিত কোন নির্দেশ হইতে ভিন্ন কোন অভিপ্রায় অনুমান করা যাইবে না৷ ব্যাখ্যা৷-ভূমি রাজস্ব আকারে কিংবা…