ধারাঃ ১৬৪৷ যেক্ষেত্রে উইলের তারিখ এবং উইলকারীর মৃত্যুর মধ্যবর্তী সময়ে দানকৃত বস্তুটি পরিবর্ধিত হয় এবং উক্ত পরিবর্তন উইলকারীর অবগতি বা অনুমোদন ব্যতীত ঘটে, সেক্ষেত্রে উত্তরদায়টি প্রত্যাহার করা হয় না৷ উদাহরণ “ক” “খ” কে “আমার ৩%% হারের সকল কনসল দান করে৷” উক্ত কনসল “ক”-এর অবগতি ছাড়াই তাহার প্রতিনিধি বিক্রয় করে এবং লভ্যাংশ ইস্ট ইন্ডিয়া স্টকে জমা দেয়৷ এই উত্তরদায়টি প্রত্যাহার করা হয়নি৷