ধারাঃ ১৬৩৷ যেক্ষেত্রে সুনির্দিষ্টভাবে দানকৃত কোন বস্তু উইলের তারিখ এবং উইলের মৃত্যুর মধ্যবর্তী সময়ে পরিবর্তিত হয় এবং উক্ত পরিবর্তন আইনের কার্য দ্বারা অথবা দানকৃত বস্তুটি অধীন এইরূপ কোন আইনগত দলিলের বিধানাবলীর কার্যকরতাকালে ঘটে, সে ক্ষেত্রে উক্ত পরিবর্তনের কারণে উত্তরদায়টি প্রত্যাহার করা হয় না৷ উদাহরণ (অ) “ক” “খ” কে ৫.৫%% হারে সরকারী ঋণের সকল অর্থ দান করে৷ ৫.৫%% হারে সিকিউরিটি লোন “ক” এর জীবদ্দশার ৫%% স্টকে রূপান্তরিত হয়৷ (আ) “ক” “খ” কে “ক” এর জন্য ট্রাস্টিদের নামে কনসোলে বিনিয়োগকৃত ২,০০০ টাকা দান করে৷ ট্রাস্টিদের দ্বারা ঐ ২,০০০ টাকা “ক” এর নিজের নামে হস্তান্তর করা হয়৷ (ই) ক সরকারী অংগীকার…