ধারাঃ ১৬২৷ যেক্ষেত্রে দানকৃত বস্তুটি তৃতীয় ব্যক্তির নিকট হইতে মূল্যবান কিছু গ্রহণ করার অধিকার হয় না৷ উইলকারী নিজে বা তাহার প্রতিনিধি কর্তৃক তৃতীয় ব্যক্তির নিকট হইতে গৃহীত অর্থ বা অন্য দ্রব্য ছাড়া যেক্ষেত্রে দানকৃত বস্তুটি তৃতীয় ব্যক্তির নিকট হইতে মূল্যবান কিছু গ্রহণ করার অধিকার হয়না৷ সেক্ষেত্রে উইলকারী কর্তৃক উক্ত অর্থ বা পণ্য গৃহীত হইলে উহা প্রত্যাহার হইবে না; যদি তিনি উহা তাহার সাধারণ সম্পত্তির সহিত মিশান তাহা হইলে উত্তরদায়টি প্রত্যাহার করা হয়৷ উদাহরণ “গ” এর কাছ থেকে দাবী মোতাবেক যাহা কিছু অর্থ পাওয়া যাইবে ক উহা “খ” কে দান করে৷ “ক” “গ” এর নিকট হইতে তাহার সমুদয় দাবী গ্রহণ করে এবং তাহার…