ধারাঃ ১৬১৷ যে স্থানে উইলকৃত বস্তুটি অবস্থিত হইবে বলা হয় ঐ স্থান হইতে উহার অপসারণ প্রত্যাহার হয় না সেখানে উইলকারী দান করা বুঝাইতে চাহিয়াছিল এইরূপ সম্পূর্ণ করার উদ্দেশ্যে স্থানটি উল্লেখ করা হয়৷ উদাহরণ (অ) “ক” “খ” কে ঢাকায় আমার বসতবাড়ীতে আমার দখলে থাকা সকল বিল, বন্ড এবং অন্যান্য জামানত দান করে৷ “ক” এর মৃত্যুর সময়ে এই সমস্ত দ্রব্যগুলি তাহার বাড়ী হইতে অপসারণ করা হয়৷ (আ) “ক” “খ” কে ঢাকায় তাহার বাড়ীর সকল আসবাবপত্র দান করে৷ ঢাকায় “ক” এর একটি এবং চালনায় অন্য আরেকটি বাড়ী আছে৷ সেখানে সে পর্যায়ক্রমে বাস করে এবং তাহার একসেট আসবাবপত্র থাকায় উক্ত আসবাবপত্র সে প্রত্যেকটি বাড়ীতে তাহার সহিত লইয়া যায়৷ তাহার…