ধারাঃ ১৬০৷ নির্দিষ্ট স্থানের সহিত সম্পর্কিত কোন বর্ণনাধীন পণ্যের সুনির্দিষ্ট দান এই কারণে প্রত্যাহার করা হয় নাই যে, উক্ত পণ্য কোন সাময়িক কারণে বা প্রতারণার মাধ্যমে বা উইলকারীর অবগতি বা অনুমতি ব্যতীত উক্ত স্থান হইতে প্রত্যাহার করা হইয়াছে৷ উদাহরণ (অ) ক খ কে “আমার মৃত্যুর সময়ে আমার কলকাতার বসতবাড়ীতে থাকা সমস্ত গৃহস্থালী পণ্য দান করে৷” পণ্যগুলি আগুন থেকে রক্ষার জন্য বাড়ী থেকে সরানো হয়৷ পণ্যগুলি ফিরিয়ে আনার আগে “ক” মারা যায়৷ (আ) “ক” “খ” কে আমার মৃত্যুর সময়ে আমার কলকাতার বসতবাড়িতে থাকা সমস্ত, গৃহস্থালী পণ্য দান করে এবং এর অনুপস্থিতিতে সমস্ত পণ্য বাড়ী থেকে সরানো হয়৷ পণ্যগুলি অপসারণের অনুমোদন না…