ধারাঃ ১৫৭৷ যেক্ষেত্রে তহবিলের একটি অংশ সুনির্দিষ্টভাবে কোন একজন উত্তরদায়গ্রহীতাকে দান করা হয় এবং একই তহবিলের উপর চার্জকৃত উত্তরদায় অন্য একজন উত্তরদায় গ্রহীতাকে দান করা হয় তখন উইলকারী উক্ত তহবিলের অংশবিশেষ গ্রহণ করিলে এবং তহবিলের অবশিষ্ট অংশ সুনির্দিষ্ট এবং নির্দেশাত্মক উভয় উত্তরদায় পরিশোধে অপর্যাপ্ত হইলে সেক্ষেত্রে সুনির্দিষ্ট উত্তরদায়টি প্রথমে পরিশোধে প্রযুক্ত হইবে এবং নির্দেশাত্মক উত্তরদায়ের বাকী অংশ উইলকারীর সাধারণ সম্পত্তি হইতে পরিশোধ করিতে হইবে৷ উদাহরণ ক “ল” এর কাছ থেকে প্রাপ্য তার ২,০০০ টাকার মধ্য থেকে ১,০০০ টাকা খ কে এবং ১,০০০ টাকা গ কে উইলমূলে দান করে৷ পরবর্তীতে ক উক্ত দেনার ৫০০ টাকা…