ধারাঃ ১৫৬৷ যদি কোন সমুদয় তহবিল বা স্টকের অংশ সুনির্দিষ্টভাবে দান করা হয় তাহা হইলে উক্ত তহবিল বা স্টকের অংশ উইলকারী কর্তৃক গ্রহণের মাধ্যমে যতখানি গ্রহণ করা হইয়াছে ততখানি প্রত্যাহার হিসাবে কার্যকর হইবে এবং তহবিল বা স্টকে অবশিষ্ট অংশ সুনির্দিষ্ট উত্তরদায়ের অব্যাহতির ক্ষেত্রে প্রযোজ্য হইবে৷ উদাহরণ ক, খ কে চ এর নিকট হইতে তাহার নিকট দেয় ১০,০০০ টাকার অর্ধেক দান করে৷ ক তাহার জীবদ্দশায় ৬,০০০ টাকা গ্রহণ করে৷ বাকী ৪০০০ টাকা সুনির্দিষ্ট দানের অধীনে তাহার মৃত্যুর সময়ে খ এর দখলে যায়৷