ধারাঃ ১৫৫৷ সুনির্দিষ্টভাবে উইলকৃত সমুদয় বস্তুর অংশবিশেষ উইলকারী কর্তৃক গৃহীত হইলে উহা যতখানি গৃহীত হইয়াছে ততখানি উত্তরদায়ের প্রত্যাহার হিসাবে কার্যকর হইবে৷ উদাহরণ ক, খ কে “গ দ্বারা আমার নিকট প্রাপ্য দেনা” দান করে৷ দেনার পরিমাণ ১০,০০০ টাকা৷ গ, ক কে ৫,০০০ টাকা দান করে৷ উত্তরদায়টি ক এর ৫,০০০ টাকা গ্রহণের মাধ্যমে প্রত্যাহার করা হইয়াছে৷