ধারাঃ ১৫৪৷ যেক্ষেত্রে সুনির্দিষ্টভাবে উইলকৃত বস্তুটি তৃতীয় পক্ষের নিকট হইতে কিছু মূল্যে গ্রহণ করার অধিকার হয় এবং উইলকারী নিজে উহা গ্রহণ করে, সেক্ষেত্রে দানটি প্রত্যাহার করা হয়৷ উদাহরণ (অ) ক, খ কে দান করে- “দেনা, যা গ আমার নিকট পায়”৷ “২,০০০ টাকা, যা গ এর নিকট আমার আছে”৷ “চ এর বন্ডে আমার নিকট প্রদেয় অর্থ”৷ “রহিমপুর কারখানায় আমার বন্ধক”৷ এই সমস্ত দেনার ক এর জীবদ্দশায় নিঃশেষিত হয় কিছু তাহার সম্মতিতে এবং কিছু তাহার সম্মতি ব্যতীত উত্তরদায়গুলি প্রত্যাহার করা হয়েছে৷ (আ) ক, খ কে তাহার জীবনবীমা পলিসির কিছু স্বার্থ দান করে৷ ক তাহার জীবদ্দশায় পলিসির পরিমাণ গ্রহণ করে৷ উত্তরদায়টি প্রত্যাহার করা হয়েছে৷