ধারাঃ ১৫২৷ সুনির্দিষ্টভাবে দানকৃত কোন কিছু যদি উইলকারীর মৃত্যুর সময়ে তাহার দখলে না থাকে অথবা ভিন্ন প্রকার সম্পত্তিতে পরিণত করা হয় তাহা হইলে উত্তরদায়টি প্রত্যাহার করা হয়৷ অর্থাত্ উইলের কার্যকারিতা থেকে বিষয়বস্তু প্রত্যাহার করার করাণে উহা কার্যকর হয় না৷ উদাহরণ (অ) ১৪২ ধারার প্রথম ৫টি উদাহরণ৷ ক তাহার জীবদ্দশায়- “আংটিটি ক্রয় করে বা দিয়া দেয়৷” “চেইনটি পেয়ালায় পরিণত করে৷” “উল কাপড় পরিণত করে৷” “কাপড় পোষাকে পরিণত করে৷” অন্য একটি বাড়ী নেয় যাহাতে সে সকল দ্রব্য অপসারণ করে৷ এই উত্তর দায়গুলি প্রত্যেকটি প্রত্যাহার করা হয়৷ (আ) ক খ কে দান করে- “সিন্দুকের ১,০০০ টাকা”৷ “আমার আস্তাবলের সমস্ত ঘোড়া”৷ ক এর…